ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

ভোলায় গলায় ফাঁস দিয়ে অর্নব (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালে ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অনুজ কাঁহালী রোডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অর্নব ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে অনুজ কাঁহালী এলাকার হারুন অর রশিদের ছেলে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থী অর্নব রোববার রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোরে তার স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান ওসি এনায়েত হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102