ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

গোপালগঞ্জে গাঁজাসহ ইউ.পি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম সরোয়ার মোল্লাকে (৩৩) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে টুঙ্গিপাড়া উপজেলার ১ নং কুশলী ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিধান কান্তি হালদার স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে ৩ মাসের সাজা প্রদান করেন। সে কুশলী গ্রামের আঃ রসিদ মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশলি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোঃ গোলাম সরোয়ারকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত মোঃ গোলাম সরোয়ার মোল্লা নিজেকে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ লালন শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিধান কান্তি হালদার তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাজা প্রদানের পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102