ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাংনীতে বরইয়ের আঁটি শ্বাসনালিতে আটকে স্কুলছাত্রের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

মেহেরপুর: জেলার গাংনীতে বরইয়ের আঁটি শ্বাসনালিতে আটকে মো. মুরছালিন ইসলাম ওরফে জয় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুরছালিন গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মণ্ডলপাড়ার জহির উদ্দিনের ছেলে। সে ওই গ্রামের সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মুরছালিনের স্কুলের প্রধান শিক্ষক তারিকুজ্জামান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে মুরছালিনের মৃত্যু হয়েছে।

মুরছালিনের মা রওশনারা খাতুন জানান, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাড়ির গাছের বরই খেয়েছিল মুরছালিন। এ সময় অসাবধানতাবশত বরইয়ের একটি আটি সে খেয়ে ফেললে সেটি তার শ্বাসনালিতে আটকে যায়। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে চিকিৎসকরা আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর মুরছালিনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102