ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আরও সাতজন আহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি ফাঁসিতলা এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করে থেমে যায়। এ সময় বিআরটিসির বাসটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এসময় আরও সাতজন আহত হন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার অভিযান চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102