ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেশি দামে আলু বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বিকেল ৩টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

তিনি জানান, গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জের হিমাদ্রি কোল্ড স্টোরেজে অভিযানের সময় তালুকদার ট্রেডার্স ও চৌধুরী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং গেবিন্দগঞ্জ-১ কোল্ড স্টোরেজে রফিকুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা কোল্ড স্টোরেজ চত্বরে সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজির স্থলে ৩২ টাকা দরে আলু বিক্রি করছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস ছালামের পরিচালনায় অভিযানে অংশ নেন জেলা বাজার কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন এবং র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102