ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের চার অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অটো চালকসহ আরো তিন জন। বুধবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ দূঘর্টনায় হতাহতের ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা নামক স্থানে একটি মাল বোঝাই কাভার্ডভ্যান যাত্রী বোঝাই একটি আটো ভ্যানকে চাপা দেয়। এতে অটো ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ ভ্যান যাত্রী সাত জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়। অপর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো তিন জনের মৃত্যু হয়।
তারা পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আনিছুর রহমান (৩০) ও বগুড়া হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫), এবং সন্ধ্যায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) মারা যায়। এছাড়া অন্যান্য আহতরা হাসপাতালে ভর্তি আছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই বাবুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়। অপর আহত তিনজন রংপুর ও বগুড়া নেয়ার পথে মারা যায়। ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102