ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তোহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাস। এতে চারজন মারাত্মকভাবে আহত হন। উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় পলাশবাড়ীতে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102