ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৩ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ফেনীর ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও গাড়িচালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান।
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রংপুরমুখী প্রাইভেটকার ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা দুই যাত্রী ভেতরে আটক পড়ে মারা যান। তাদের মধ্যে এক চালক ও অপরজন আরোহী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102