ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার হোটেল কর্মচারীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাইবান্ধার সাদুল্যাপুরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হামিন্দপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেরুল ইসলাম (২৪) হামিন্দপুর গ্রামের আজল হকের ছেলে। তিনি পেশায় হোটেল কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরুল খাবারের দোকানে (হোটেল) কাজ করে জীবিকা চালিয়ে আসছিলেন। সকালে হামিন্দপুর গ্রামের ঘাঘট নদীর বাঁধের একটি ধুতিয়া গাছে গলায় শার্ট পেঁচানো অবস্থায় ফাঁসিতে ঝুলতে দেখতে পায় স্থানীয়রা। রবিবার সকালে বাড়ি থেকে হোটেলে কাজ করতে যায় মেহেরুল। পরে রাতে আর বাড়ি ফেরেনি। তাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102