ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত
গাইবান্ধার ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধায় একটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও তিন ইউপিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহন বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে উপ-নির্বাচন হচ্ছে।

জেলা নির্বাচন অফিস জানায়, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ভোটার ৩০ হাজার ৫৯৫ জন।

একই উপজেলার নাকাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ৮৪০ জন।

বিজ্ঞাপন

অপরদিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১৪ হাজার ৫৪ জন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চন্ডিপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. সেকান্দার আলী বলেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জাগো নিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এ ছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টহলদল তাদের দায়িত্ব পালন করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102