ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থনে ৭২০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রিয় দলকে সমর্থন ও শুভ কামনা জানাতে গাইবান্ধায় ৭২০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে সদরের ঘাগোয়া ইউনিয়নের বকসীপাড়ায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে মোহাম্মদ রায়হান মিয়ার নেতৃত্বে এ মিছিল হয়।

কলেজপড়ুয়া রায়হান বলেন, মেসির খেলা সবচেয়ে ভালো লাগে, মেসির পায়ে যে যাদুটা আছে, এ বিশ্বের অন্য কারো মধ্যে নেই। ২০০৬ সাল থেকে একটু একটু করে টাকা জমিয়েছিলাম পাতাকা বানানোর জন্য। এবার প্রায় ২৫ হাজার টাকা খরচ করে ৭২০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানিয়েছি। এতে বড় একটি স্বপ্নপূরণ হয়েছে। এখন অপেক্ষা বিশ্বকাপ জয়ের।

তিনি আরও বলেন, মিছিল শেষে বকসীপাড় থেকে রুপার বাজার সড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে পতাকাটি টাঙিয়ে রাখা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া মেহেদী হাসান বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করে আসছি। প্রিয়দল ফাইনাল খেলছে। তাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকে ৭২০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে মিছিল করেছি। ইনশাআল্লাহ এবার বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিরা ঘরে উঠবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102