ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় চলছে অর্ধদিবস হরতাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি; গাইবান্ধায় জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণসহ ৪ দফা দাবি বাস্তবায়নে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল।

‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চে’র ডাকে জেলা শহরে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের সমর্থনে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। তা ছাড়া রিকশা-ভ্যান চলাচলেও বাধা সৃষ্টি করছেন হরতাল সমর্থনকারীরা। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা গেছে তাদের। এ ছাড়া শহরজুড়ে হরতালকারীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।

তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে বাড়িতে টানা এক মাস পাঁচ দিন আটক রাখেন দাদন ব্যবসায়ী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসুদ রানা। পরে হাসানের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের জন্য সদর থানায় অভিযোগ করলেও পুলিশ তাকে উদ্ধার না করে উল্টো মাসুদ রানার কাছেই হাসানকে তুলে দেন।

পরবর্তীতে গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ি থেকে হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাসানের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর মাসুদ রানাকে পুলিশ আটক করলেও অপর দুই আসামি এখনো পলাতক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102