ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল পুলিশ সার্জেন্টের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

গাইবান্ধা; গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পুরনো জেলখানা মোড়ে নির্মাণাধীন পুলিশবক্স ভবনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সার্জেন্টের নাম ফয়সাল মামুন (৩১)। তিনি দিনাজপুর সদর উপজেলার উতরাইল গ্রামের বাসিন্দা। মামুন ২০১৭ সালে সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগ দেন।

গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক জানান, মামুন দায়িত্ব পালন শেষে ব্যারাকের নিচতলায় তার নিজ ঘরে ফেরেন। পরে মোবাইল ফোনে কথা বলতে বলতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠেন।

সেখানে গিয়ে কথা বলতে বলতে পায়চারীর সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহের ৩৩ হাজার ভোল্টেজের তারে অসাবধানতাবশত তার হাতে লাগে। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই নূর আলম মারা যান।

তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হলে তারা সঞ্চালন বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102