ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাথী বেগম (২৭) নামে এক গৃহবধূ নিহত ও তার দুই সন্তান আহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুর (আবু তালেবের চাতাল সংলগ্ন) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাথী বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। সন্তান দুজনকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রমজান আলী তার স্ত্রী-সন্তান নিয়ে গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত আটোভ্যানকে সাইড দিতে গেলে মোটরসাইকেল থেকে সাথী বেগম ও তার দুই সন্তান ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় সড়কে একই দিক থেকে আসা শ্যালো মেশিনচালিত একটি পাওয়ার টিলারের ধাক্কায় সাথী বেগম ঘটনাস্থলে মারা যায় এবং তার সন্তান দুটি আহত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102