ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে নারীর মত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই এলাকায় আজ বুধবার সকালে সেফটিক ট্যাংকে পড়ে ছাবিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ছাবিনা বেগম ওই এলাকার আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।

মৃতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ছাবিনা বেগম ঘুম থেকে উঠে হাঁটতে যান। পরে বিশ্রাম নেওয়ার জন্য উঠানের পাশের সেপটিক ট্যাংকের ওপর বসেন তিনি । এসময় হঠাৎ সেপটিক ট্যাংকের মুখ ভেঙে নিচে পড়ে যান ছাবিনা। পরিবারের লোকজন টের পেরে রশি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গা্ইবান্ধা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু সাঈদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102