ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধা মহিলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আজীবন বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৭ বার পঠিত

গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে তাকে এই বহিষ্কার করা হয়।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুদমিদা পারভিন ছন্দা ও সাধারণ সম্পাদক মাহমুদা পারুল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার নিজের স্বার্থ চরিতার্থেরর জন্য বেপরোয়াভাবে দলীয় গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় তাকে আজীবনের জন্য দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।

শ্যামলী আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই দলীয় প্রভাব খাটিয়ে পলাশবাড়ি এলাকায় ত্রাস সৃষ্টি করাসহ, অন্যের জমি দখল, অন্যায়ভাবে মানুষকে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করার অভিযোগ ওঠে। এসব অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন পালন করে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পলাশবাড়ি উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, তাঁতি লীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি ও উপজেলা লেবার শ্রমিক ইউনিয়ন। মানববন্ধন থেকে শ্যামলী আক্তারকে দল থেকে বহিস্কার ও গ্রেফতারের দাবি জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102