ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাছে বেঁধে মা-ছেলেকে নির্যাতনের প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় গাছে বেঁধে মা-ছেলেকে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়ার মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) রাতে চরএলাহী ইউনিয়নের চরকলমী গ্রাম থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি।

ওসি জানান, মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। গত ২ মে মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিলো।
জাহাঙ্গীর ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরকলমী গ্রামের আচইয়া মানিকের ছেলে ও দায়ের হওয়া মামলার ১ নম্বর আসামি।

মামলার অপর আসামী জাহাঙ্গীরের ছেলে মাসুদ ও ওই এলাকার জামাল বলির ছেলে সাইফুলকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলেও জানান ওসি।

এর আগে গত ১ মে (শনিবার) দুপুরে বর্গা জমির ধান খাওয়ায় স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর, তার ছেলে মাসুদ ও সহযোগী সাইফুল আইয়ুবকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা বিবি খাদিজা এগিয়ে গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102