ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের বেয়াজিত স্কয়ারে বিক্ষোভ মিছিলের জন্য শত শত লোক জড়ো হয়। তুরস্কের বেসরকারি সংস্থা আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয়।

রোববার স্থানীয় সময় দুপুর ২টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ স্লোগান দিয়ে ইয়েনিসেরির রাস্তা ধরে মিছিল করে।

পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের (এএনএফআইডিএপি) সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

আঙ্কারার তুগবা আলতিনোক কুকুরম্বার সেন্ট্রাল মসজিদের সামনে জড়ো হয়ে তারা ‘শিশু-হত্যাকারী ইসরাইল’ এবং ‘গাজায় মানুষ মারা যাচ্ছে, বিশ্বব্যাপী মানবতা মরছে’ লেখা ব্যানারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102