ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজার ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজা ও মিশরের সীমান্তে কৌশলগত অঞ্চল ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র জানিয়েছেন, এখানে গাজায় অস্ত্র পাচারের জন্য হামাসের ব্যবহৃত প্রায় ২০টি টানেল পাওয়া গেছে।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন আইডিএফ সৈন্যরা মিশর ও রাফাহ সীমান্তে ফিলাডেলফি করিডোরে অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তিনি করিডোরটিকে হামাসের জন্য একটি ‘লাইফলাইন’ হিসাবে বর্ণনা করে বলেন, এর মাধ্যমে দলটি ‘নিয়মিতভাবে গাজা উপত্যকায় অস্ত্র পাচার করে’। তিনি বলেন, সৈন্যরা ওই এলাকায় পাওয়া সুড়ঙ্গগুলো তল্লাশি করছে এবং ধ্বংস করছে।

যদিও হাগারি পরে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তিনি নিশ্চিত নন খুঁজে পাওয়া সব টানেল মিশরে প্রবেশ করেছে।

ইসরায়েল এমন সময় এই ঘোষণা দিল যখন মিসরের সঙ্গে তাদের উত্তেজনা বাড়ছে। মিশরীয় কর্তৃপক্ষ ইসরায়েলি এই দাবি উড়িয়ে দিয়ে বলছে, ইসরাইল দক্ষিণ গাজার রাফা শহরে তাদের সামরিক অভিযানকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে।

মিশর এর আগে বলেছিল তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করে সব ধরনের অস্ত্র চোরাচালানকে অসম্ভব করে তুলেছে। একটি ‘উচ্চ পর্যায়ের’ মিশরীয় সূত্র, স্থানীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের উদ্ধৃতি করে, ইসরায়েলকে অভিযুক্ত করে বলছে, তারা ফিলিস্তিনি শহর রাফাতে অভিযান চালিয়ে যাওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করার ন্যায্যতা দেওয়ার জন্য এই অভিযোগগুলি ব্যবহার করেছে।

ফিলাডেলফি করিডোর প্রায় ৩৩০ প্রশস্ত একটি বাফার জোন, যা মিশরের সাথে ১৩ কিলোমিটাম সীমান্তের গাজা পাশ দিয়ে চলে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102