ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজায় ইসরায়েলি বর্বরতা, ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

আল-আকসায় উত্তেজনাকে কেন্দ্র করে এবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে ৯ শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনির। আহত আরো শতাধিক। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, ৪ দিনে আল আকসায় ইসরাইলি বর্বরতায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০তে।

লাইলাতুল কদরে মসজিদুল আকসায় ইসরাইলি বর্বরতা থেকে বাদ যায়নি শিশুরাও। বারবার এমন নির্মমতা দেখলেও চুপ থেকেছে বিশ্বমোড়লরা।

আল-আকসায় নির্যাতনের প্রতিবাদে জেরুজালেমের ইসরাইলি ঘাঁটিতে রকেট হামলা চালায় হামাস। গাজায় পাল্টা বিমান হামলা করে ইসরাইলি মিলিটারি।

হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুপক্ষকেই শান্ত থাকার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,মিশর, কাতার ও ইউরোপীয় ইউনিয়ন। আর এ বিষয়ে জরুরি বৈঠকের পরও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এদিকে, জেরুজালেমে হামলাকারীদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘জেরুজালেমে হামলা করে রেড লাইন অতিক্রম করেছে হামাস। ইসরায়েলে মাটি ও মানুষের উপর এমন হামলা সহ্য করা হবে না। এজন্য তাদেরকে কঠোর মূল্য দিতে হবে।’

ছয় দশক ধরে চলমান ইসরাইল-ফিলিস্তিন এই দ্বন্দ্বের সমাধান কবে হবে এখনও অজানা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102