ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ‘এক ফোনই’ যথেষ্ট!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী বিমান হামলা মাত্র ‘একটি ফোন কলেই’ বন্ধ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৭ মে) এক টুইটে এমন দাবি করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খান্না। খবর মিডলইস্ট আইয়ের।

এর আগে এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে একটি অস্ত্রবিরতি না চাওয়ায় বাইডেন প্রশাসনকে কঠোর তিরস্কার করেছেন খান্না।

তিনি বলেন, যদি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আজ ফোন দেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বলেন, অস্ত্রবিরতিতে আসতে হবে। তখনই অস্ত্রবিরতি হয়ে যাবে।

এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলোর অব্যাহত চাপের মুখে গাজায় সহিংসতা বন্ধে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১৭ মে) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস-ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতিতে সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। (সূত্র: আল-জাজিরা)

যুদ্ধবিরতির পক্ষে বাইডেন এখন তার সমর্থন ব্যক্ত করলেও রোববার ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনো ফল আসেনি। এতে হামাস-ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত তা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গাজায় উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতি জানায়, হামাসের নির্বিচার রকেট হামলার বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। যদিও ইসরায়েলের সহিসংতার প্রতি বাইডেনের একতরফা সমর্থনে তার ডেমোক্র্যাটিক পার্টিতে ক্ষোভ রয়েছে।

এর আগে ইসরায়েলি অন্তবর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলা ‘পুরোদমে’ চলবে।

ইসরায়েলি বোমায় এখন পর্যন্ত কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102