ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজায় গণহত্যার পরও ইসরায়েলের পাশে জার্মানির এমপিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ২৭৭ জন প্রাণ হারিয়েছেন। গাজায় গণহত্যার পরও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন জার্মানির এমপিরা।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে। সেখানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হাইকো মাস বলেন, যারা ইহুদি-বিদ্বেষীরা ঘৃণা ছড়াচ্ছে, অপরাধমূলক কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত।

তিনি বলেন, আমাদের পথে ধর্মবিদ্বেষের জন্য এক সেন্টিমিটার জায়গাও নেই।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের রকেট নিক্ষেপ প্রসঙ্গও তোলেন। সংঘর্ষ থামাতে তার প্রস্তাব, হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে হবে, যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।

বুন্দেসটাগ পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ও সিডিইউ নেতা নরবার্ট বলেন, জার্মানিকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। না হলে ওই অঞ্চলে সহিংস আরো বাড়বে।

তার মতে, এই সংঘাতকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঘরের ও পররাষ্ট্র নীতির বাস্তবতাকে বুঝতে হবে।

ফ্রি ডেমোক্রেটিক পার্টির সদস্য আলেকজান্ডার ল্যাম্বসডরফ জানান, তিনি বনের সিনাগগে গিয়েছিলেন। ইহুদিদের পবিত্র স্থানে ঢিল মারা হয়েছে। ইসরায়েলের পতাকা পোড়ানো হয়েছে। তার মতে যারা এই ঢিল মারছে, তারা ঘৃণা ছড়াচ্ছে।

অতি দক্ষিণপন্থি এএফডি দলের সদস্যরাও হামাসের আক্রমণের নিন্দা করেছেন। তারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিরও সমালোচনা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102