ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজা পুনর্গঠনে ৫০ কোটি ডলার দেবে কাতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ফিলিস্তিনে ১১ দিনের যুদ্ধে ইসরাইলের নির্বিচারে বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতার গাজা পুনর্গঠনে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইসরাইল ও হামাসের মধ্যস্থতাকারী হিসেবেও বেশ কয়েকবার ভূমিকা রেখেছে। এ ছাড়া ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে শত শত কোটি ডলারের মানবিক ত্রাণ সহায়তা করে যাচ্ছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এক টুইটবার্তায় বলেছেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি। ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা তা দেখতে মধ্যপ্রাচ্যে সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজা ও ইসরাইল সফর শেষে তিনি বুধবার মিসর এবং জর্ডানও যান।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি কাতারের এ আর্থিক সহযোগিতার কথাও উল্লেখ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102