ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় শনিবার পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় দু’সন্তানসহ অপর এক নারী আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিক্সার আরোহী ছিলেন।

নিহতরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন খালিশাবর্তা গ্রামের দুলাল সরকারের স্ত্রী বকুল আক্তার ওরফে বকুলা (৩৮) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন বাগবের গ্রামের আব্দুল কাদের ওরফে মিন্টুর ছেলে সানাউল্লাহ (৪০)।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর হতে ৫ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সা শনিবার কিশোরগঞ্জের কটিয়াদী যাচ্ছিল। অটোরিক্সাটি ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া থানাধীন জামিরারচর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিক্সার আরোহী বকুলা নিহত হন। গুরুতর অপর ৪ জনকে কাপাাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে সানাউল্লাহ (৪০) নিহত হন।
আহত রাজিয়া (৩৫) ও তার ছেলে জুনায়েদ মিয়া (১২) এবং মেয়ে নুসরাতকে (১) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং অটোরিক্সাটি জব্দ করে। তবে ঘটনার পরপরই পিকআপটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102