ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত নুরুল হাসানকে (৩৪) আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নুরুল হাসান জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার নুরুল ওহাবের ছেলে এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে নুরুল হাসান জাতীয় মহিলা সংস্থার নিয়োগপ্রাপ্ত কর্মচারী বলে জানা গেছে। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক।

তিনি জানান, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত নুরুল হাসান বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রায় দেড় বছর ধরে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি কাউকে জানালে পরিবারসহ তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেন নুরুল হাসান। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন নুরুল। গত ১৫ এপ্রিল রাতে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন নুরুল হাসান।

ওসি বলেন, এ সময় কিশোরীর চিৎকারে তার স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত নুরুল হাসান পালিয়ে যায়। সর্বশেষ ১৫ এপ্রিল ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নুরুল হাসানকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

#ইত্তেফাক

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102