ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আফাজ উদ্দিন (২০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

আফাজ উদ্দিন শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি এবং গাজীপুরের শ্রীপুর থানায় চারটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) নুরুন্নবী ভূইঁয়া জানান, রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আফাজ উদ্দিন। কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা ছিল। তিনি কারাগারে মাদক মামলায় বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102