ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের টঙ্গীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ ভাই গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন এক গৃহবধূ। শুক্রবার (৩ জুন) সকালে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুই ভাই হলো- মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় (পাঠান পাড়া) এলাকার মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫) ও তার ভাই জান্নাতুল ফেরদৌস (২২)।

টঙ্গী পূর্ব থানার এসআই শেখ সজল হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, ‘গৃহবধূ আসামিদের মামার বাড়িতে তার স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। স্বামী অফিসে গেলে জাহিদুল ইসলাম বাসায় গিয়ে কু-প্রস্তাব দেয় এবং শয়নকক্ষের দরজা খুলে ঘরে প্রবেশের চেষ্টা করতো। তার প্রস্তাবে রাজি না হলে সে ভুক্তভোগীর গোসলের ভিডিও ধারণ করেছে বলে জানায়। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ৯ থেকে ২৫ মে পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেছে।’

এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অপর অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস গৃহবধূকে তার বড় ভাই জাহিদুল ইসলামের সঙ্গে মেলামেশার ঘটনা দেখেছে এবং ঘটনাটি তার স্বামীকে জানিয়ে দেওয়ার ভয় দেখায়। পরে ৩১ মে রাত ৯টায় সেও ওই গৃহবধূকে ধর্ষণ করে।’

এসআই শেখ সজল হোসেন আরও বলেন, ‘দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা হলে শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102