ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের শ্রীপুরে কারখানার ওভেন বিস্ফোরণ, ৯ শ্রমিক আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত
কারখানার বিস্ফোরিত ওভেন

গাজীপুরের শ্রীপুরে এটিবি ফুড প্রোডাক্টস লিমিটেড (রুটি, কেক ও ক্রিমরোল উৎপাদনকারী) নামে একটি কারখানায় ওভেন বিস্ফোরণে নয় শ্রমিক আহত হয়েছেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানসিন চৌধূরী জানান, সোমবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর (সাটিয়াবাড়ী) এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– আমেনা আক্তার (১৯), অনীল (১৮), আনোয়ারুল ইসলাম (১৯) জাহানারা বেগম (৩০), রিপা আক্তার (২৫), রেহেনা আক্তার (২২), ফরিদা বেগম (৪৩), মাসুদা আক্তার (৩৩) ও আমেনা বেগম (৪৩)। আহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত রেহেনা ও আমেনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই হাসপাতালের ব্যবস্থাপক লুৎফর রহমান জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সকালে ৪০ জন শ্রমিক কারখানায় কাজে যোগ দেন। দুপুর সাড়ে ১২টায় একটি ওভেনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় উৎপাদন ফ্লোরে কর্মরত নয় জন শ্রমিক আহত হন। তাদের কারখানার ব্যবস্থাপনায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই মোহাম্মদ তানসিন চৌধূরী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102