ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার; আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুর থেকে অপহরণের পাঁচ দিন পর চার মাসের শিশুকে মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গোপালপুর এলাকার খোকন মিয়ার স্ত্রী মাকসুদা আকতার খুশি (৩৫) ও তার মেয়ে মোসা. সামিয়া (১৪)। তারা গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ভাড়া থাকে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান মঙ্গলবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে নাওজোর এলাকার ভাড়াটিয়া জনৈক মো. দেলোয়ার হোসেনের চার মাসের শিশু সন্তান জুনায়েতকে তার কেয়ারটেকার মোছা. রাশিদার কাছে রেখে শিশু জুনায়েতের মা রেমা আক্তার গার্মেন্টে এবং বাবা দোকানে চলে যায়। ওই দিন বিকালে শিশুর পিতা দেলোয়ার হোসেন জানতে পারেন যে, তার ছেলেকে কে বা কারা অপহরণ করেছে। দেলোয়ার তাৎক্ষণিক তার বাসায় এসে কেয়ারটেকার মোছা. রাশিদার কাছে তার ছেলের বিষয়ে জানতে চায়। জিজ্ঞাসাবাদে সে জানায় দুপুরে শিশু মো. জুনায়েতকে ঘরে রেখে কেক আনার জন্য পার্শ্ববর্তী দোকানে যায়। ফিরে এসে সে শিশু জুনায়েতকে দেখতে পায়নি।

এ ঘটনায় শিশুটির পিতা দেলোয়ার হোসেন বাসন থানায় অপহরণ মামলা দায়ের করেন। বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান ঘটনার তদন্ত শুরু করেন। পরে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানাধীন দরুন বড়বাগ প্রত্যন্ত এলাকা থেকে শিশু জুনায়েতকে উদ্ধার করা হয়। এ সময় ওই দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102