ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে আ.লীগসহ তিন মেয়রপ্রার্থীর মনোনয়ন জমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৮ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কারাবন্দি নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম বেলা ১১টার দিকে এবং দুপুর ১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩-এর ফোকাল পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদানের শেষ দিন আজ। বৃহস্পতিবার দেড়টা পর্যন্ত সাতজন মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী এ নির্বাচনে প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। পর দিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102