গাজীপুরে এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন ডিমিটেড নামক কারখানা মেরামত করা সময় এসি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার সময় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান নিহত সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। অপর নিহত সোহেল আমেরিকান এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক জানান, কারখানায় মেরামতের কাজ করছিলেন সাগর ও সোহেল। এসময় আকস্মিকভাবে এসি বিস্ফোরণে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় কেউ আহত হননি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরিত এসি ‘ক্যারিয়ার’ কোম্পানীর ৫টন।