ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে কারখানায় চাঁদাবাজি, ছাত্রলীগকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৩ বার পঠিত

গাজীপুর মহানগরীর জাঙ্গালিয়াপাড়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের কারখানায় চাঁদাবাজির অভিযোগে এক ছাত্রীলগকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী ও শরিয়তপুর গোসাইরহাট থানার মোল্লাকান্দি এলাকার রবিন সরদার (২৬), শরিয়তপুরের মোল্লাপাড়া এলাকার শাহীন ওরফে শামীম সরদার (৩২), গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকার জোবায়ের আহমেদ হাওলাদার (২১) ও চতর এলাকার মনির (২৬)।

মামলা সূত্রে জানা যায়, জাঙ্গালিয়াপাড়ায় ডা. ইকবালের মালিকানাধীন বেন্টিলি লিমিটেড সোয়েটার নামে একটি পোশাক কারখানা রয়েছে। বুধবার কারখানা কর্তৃপক্ষ পরিত্যক্ত মালামাল আবু হানিফ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে। হানিফ কারখানা থেকে কিনে নেওয়া মালামাল বের করতে গেলে রবিন সরদারসহ তার সহযোগীরা বাধা দেন। এ সময় মালামাল তাকে না দিলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে রবিন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে রবিন ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে অস্ত্রসহ কারখানার ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে রবিন তার কাছে থাকা পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীদের মারধর করে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক ফজলুল হক বলেন, এলাকায় মাইকিং করে কারখানার শ্রমিক ও স্থানীয়রা ধাওয়া করে রবিনসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় রবিনসহ ছয়জন এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসি। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলা করেছে।

এ ব্যাপারে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, কলেজ শাখা ছাত্রলীগের কমিটি না থাকায় রবিনের কোনো পদ নেই। তবে তিনি কর্মী হিসেবে কলেজে রাজনীতি করেন।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102