ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে কালিয়াকৈরে আগুনে পুড়ে ৪ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০টির মতো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামের মুন্নি বেগম (৩০), তার স্বামী মিলন মিয়া (৪০), প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কবিরুল আলম বলেন, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটিয়া ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেয়া হবে। লাশগুলো ময়নাতদন্ত শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102