ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিহত ১, আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

বায়েজীদ আকন্দ, শ্রীপুর থেকে: গাজীপুরের শ্রীপুরে ঢাকা গার্মেন্টেসে ভয়াবহত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৬ মার্চ শনিবার সকালে পৌর এলাকার দক্ষিন ভাংনাহাটি গ্রামের ওই গার্মেন্টেসের ক্যামিকেল ষ্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় ওয়েল্ডিং মিস্ত্রি মাসুম শিকদার অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত মাসুম শিকদার ঢাকার দোহা এলাকার সুর্য শিকদারের পুত্র। কারখানা কর্তৃপক্ষ নিহত ব্যক্তিকে ঠিকাদারের লোক বলে দাবী করেন। আগুন ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ জানান, খবর পাওয়ার সাথে সাথে অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

কারখানার কতক শ্রমিক অভিযোগ করে বলেন, আগুন লাগার সাথে সাথে কারখানার মেইন গেইট বন্ধ রাখায় শ্রমিকরা বের হতে না পারায় অনেক শ্রমিক আহত হয়েছে। এছাড়া উপযুক্ত কারখানার উপযুক্ত ফায়ার ফাইটার ও অগ্নিনির্বাপক সরঞ্জামাদি না থাকায় আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়। তারা আরও অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার ক্যামিকেল ষ্টোরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় স্ফুলিঙ্গের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) গোলাম সারোয়ার জানান, অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102