ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

গাজীপুর মহানগরীতে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে চান্দনা চৌরাস্তার সিয়াম সিএনজি ফিলিং স্টেশনের পূর্বপাশে নলজানী এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মামুন (৪০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ম্রিগালী গ্রামের আতাউর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-গাজীপুর সড়কের পাশে মামুনের মরদেহ পড়েছিল। খবর পেয়ে ভোর ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পেট-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102