ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে জমি বিরোধের জেরে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি বিরোধের জেরে আ. ফজল আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার রশিদপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আ. ফজল আলী কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে কালিয়াকৈর উপজেলার রশিদপুর নামাপাড়া এলাকায় আ. ফজল আলীর সঙ্গে পাশের বাড়ির মৃত আহাদুর আলীর ছেলে সোলাইমান আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে বিরোধের ওই জমি মাপ-জোক করছিলেন। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষের ঘটনায় আ. ফজল আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুন্নাহার ইতি জানান, আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। তবে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102