ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় ট্রাকচাপায় তানভীর সিদ্দিকী (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাওনা-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তানভীর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে তানভীর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা দেয়। পরে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে তানভীর রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে পুলিশের সোপর্দ করে।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102