ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে জেসমিন ও শাহীনুর নামে দুই নারী নিহত হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন (৪২) এবং একই উপজেলার বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)।

এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকায় হামীম গ্রুপের কারখানায় কাজ করতো জেসমিন ও শাহীনুর। সকালে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। একপর্যায়ে তারা খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পারাবত ট্রেন এবং সিলেট থেকে ঢাকাগামী সুরমা ট্রেন অতিক্রম করছিল। এতে ওই দুই নারী বিভিন্ন দিকে ছোটাছুটি করে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ রেললাইন থেকে নিয়ে যায়।

কালীগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম জানান, ওই দুই নারী কাজে কারখানায় যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা। পরে নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

আড়িখোলা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে ওই দুই নারী নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102