ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গী-ভৈরব রেললাইন দিয়ে সিলেট যাচ্ছিল পারাবত এক্সপ্রেস ট্রেন। পরে আড়িখোলা রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। নরসিংদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।

আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার আজিজুর রহমান ভূঁইয়া বলেন, ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেল লাইনে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ রেললাইন থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102