ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মা-ছেলে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

গাজীপুরের দাক্ষিনখান এলাকায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের দাক্ষিনখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। আহতরা হলেন আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, শরিয়তপুর যাওয়ার জন্য স্ত্রী সন্তানদের নিয়ে আবুল হাসান নিজে মাইক্রোস চালিয়ে যাচ্ছিলেন। পথে দাক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় ভোরে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫/২০ হাত দূরে গিয়ে রেলপথের পাশে পড়ে যায়। এতে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা আহত এবং তার স্ত্রী মিতু ও ছিল পুত্র শোয়াইব নিহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন জানান, ঘন কূয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102