ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে দুই সাংবাদিক ‘অবরুদ্ধ’, প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

গাজীপুরে তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট ও গাজী টেলিভিশনের প্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংবাদকর্মীরা।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
এ ঘটনায় দোষীদের সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পেশাদার সংবাদকর্মীরা। এসময় বক্তারা অবিলম্বে ঘটনার মূল হোতা গাজী ফরহাদ হোসেনসহ দায়ীদের বিচার দাবি করেন।

গত মঙ্গলবার সকালে শ্রীপুর তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে রুনা পারভিন নামের উচ্চমান সহকারীর নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানতে ওই কার্যালয়ে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসান ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। এ সময় সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী ফরহাদ হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের লাঞ্ছিত করে, টেনে হিচড়ে কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে দুই ঘণ্টা অবরুদ্ধ করেও রাখেন। পরে পুলিশ ও সংবাদকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102