ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে পিকআপ ভ্যানচাপায় নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যানচাপায় ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের পাগলা থানার দেউলপাড়া এলাকার মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর এলাকার আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে হতাহতরা বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ বিভিন্ন উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে হতাহতরা একটি ওয়াজ মাহফিল থেকে তারা বাসায় ফিরছিলেন। তারা এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে আব্দুল মজিদ জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে তোফাজ্জল হোসেন মারা যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনার পর চালক পিকআপটি রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102