ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম মো. জহির (৫৫)। তিনি জামালপুরের ইসলামপুর থানাধীন জিগাতলা এলাকার বাসিন্দা।

জিএমপির সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গাজীপুরে সপরিবারে বসবাস করে কাঠমিস্ত্রি জহির। প্রায় সাড়ে ছয় মাস আগে তার ছেলে রুবেল এক তরুণীকে (১৮) বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাবা-মার সঙ্গে একই বাসায় থাকেন এবং এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন রুবেল। গত ২১ সেপ্টেম্বর সকালে স্ত্রীকে বাসায় রেখে কাজের সন্ধানে বাইরে যান রুবেল। তার (রুবেলের) মা ছাগল চড়াতে বাইরে যান। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে জহির তার পুত্রবধূকে (রুবেলের স্ত্রী) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ধর্ষণের শিকার ওই বধূ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102