ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুই পোশাককর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পোশাককর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর থানার বামনহাটা এলাকার গাজীয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার কালাগোনা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. হারুনুর রশিদ (৫০)। তারা দু’জনই গাজীপুরে বসবাস করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই মো. সাখাওয়াত হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের গাছা এলাকায় একটি সুয়েটার কারখানায় চাকরি করতেন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে আউটপাড়া এলাকার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন তিনি। পথে সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মহাসড়কের উপর ছিটকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের শ্রীরামপুর এলাকার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন হারুন। নাইট ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে জিরানী মোড় এলাকার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ ময়নাতদন্তের জন্য দু’জনের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক গাড়িকে আটক করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102