ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার পঠিত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।

সোমবার (১ এপ্রিল) সকাল থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা কোনাবাড়ী কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।
শ্রমিক ও পুলিশ জানায়, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং ২০২২ সালের বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি করে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছেন না। এক পর্যায়ে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কারখানার সামনেই অবস্থান করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102