ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বিএনপির শোক র‌্যালি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫২ বার পঠিত

লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজিব হোসেন হত্যাসহ গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পদযাত্রায় হামলার প্রতিবাদে শোক র‌্যালি করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী রোডের বিএনপির দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথখোলা গিয়ে সমাপ্ত হয়।

শোক র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

এতে আরও অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবির খান, কাজী সাইয়েদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, ড. ব্যারিস্টার ইশরাক আহাম্মেদ সিদ্দিকী, মীর হালিমুজ্জামান ননী, ডা. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, সুরুজ আমাম্মেদসহ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা হাতে কালো পতাকা ও বুকে কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102