ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বিদ্যুৎতের টাওয়ার ভেঙ্গে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের একটি টাওয়ার এক স্থান থেকে অন্য স্থানে সরানোর সময় ভেঙ্গে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন-জামালপুর সদরের বাহ্মণপাড়া গ্রামের শামসুল হকের ছেলে সোহাগ সরকার (২৫), সাইফুল (২৬) ও সুমন (৪৫)।

বুধবার (১৬ মার্চ ২০২১) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ইস্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইস্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে মেসার্স নেটওয়ার্ক কোম্পানীর ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে বৈদ্যুতিক টাওয়ার অপসারণের সময় হঠাৎ করে টাওয়ারটি গোড়া থেকে বাঁকা হয়ে পড়ে। এ সময় শ্রমিকরা টাওয়ারের উপরে সেপটি বেইল পড়ে কাজ করার সময় টাওয়ারের নিচে চাপায় পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102