ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বিপুল ভেজাল শিশুখাদ্য-পানীয় জব্দ, গ্রেফতার ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩০ বার পঠিত

গাজীপুরে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য পানীয় জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাত পর্যন্ত গাজীপুরের গাছা থানার কামারজুরি, ঢাকার বসিলা, আমুলিয়া, বেরাইদ ও শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে কারখানার মালিকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন কারখানার মালিক মো. রফিকুল ইসলাম (৪০), মো. মোস্তাফিজুর রহমান কুদ্দুস (৪৭), ডিপো মালিক মো. ইসমাইল হোসেন (৩১), ম্যানেজার মো. খাইরুল ইসলাম বুলবুল (৪০), ল্যাব টেকনিশিয়ান মো. হাফিজুর রহমান (৩২), কর্মচারী মো. খবির উদ্দিন (৪৫), মো. জীবন রহমান (৪০), মো. মোশারফ হোসেন (২৫), মো. রবিউল (৪৮), ও মো. মাসুদ রানা (২৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও ডিসি মিডিয়া মো. ইব্রাহিম হোসেন খান বুধবার (২৯ মার্চ) দুপুরে মহানগরের টিঅ্যান্ডটি-ওয়ারলেস গেট সংলগ্ন বিআরটি মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০-১২ দিন আগে মিথিলা নামে এক শিশু গ্রিন স্টার ড্রিংকিং লিচি ফ্লেভার জুস খাওয়ার পর পেটের ব্যথা ও বমি শুরু করে। পরে বিষয়টি তার বাবা ফিরোজ আলম গাছা থানা পুলিশকে জানায়। গাজীপুর মহানগর গোয়েন্দা শাখা ও গাছা থানা পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে আমুলিয়াসহ ঢাকার বসিলা, বেরাইদ ও শনির আখড়ায় অভিযান চালায়।

এসময় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য এবং পানীয় জব্দ করা হয়। জব্দ খাদ্য ও পানীয়ের মধ্যে ৭ হাজার ৪৮২ লিটার ম্যাংগো জুস, ৪ হাজার ৮৬৯ লিটার অরেঞ্জ ও লিচি ড্রিংক, ৩৯৫ বয়াম ক্যান্ডি চকলেট, ২ হাজার ৫০০ পিস আচার ক্যান্ডি রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ লেভেল, খালি বয়াম ও জুস কন্টেইনার, কেমিক্যাল ও প্রিজারভেটিভ, কৃত্রিম রং, ফ্লেভার, খালি পলি প্যাক ও মেশিনারিজও এসময় জব্দ করা হয়।

এ ঘটনায় কারখানা মালিক, ম্যানেজার, ডিপো মালিক, ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102