ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

গাজীপুরের পিরুজালী বকচরপাড়া গ্রামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৯ মার্চ) সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত বিপ্লব হোসেন (১৫) জয়দেবপুর থানার পিরুজালীর আকন্দপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। নারায়গঞ্জের রূপগঞ্জের আলজামিয়া আসসালাফিয়া মাদ্রাসার শিক্ষার্থী বিপ্লব।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন দিন আগে মাদ্রাসা থেকে ছুটিতে বাড়ি আসে। গত রাতে এশার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বিপ্লব। ভোরে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে স্থানীয়রা বাঁশ বাগানের ভেতরে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে জানান পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102