ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী বকচর পাড়া গ্রামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত বিপ্লব হোসেন (১৫) জয়দেবপুর থানার পিরুজালীর আকন্দপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। নারায়গঞ্জের রূপগঞ্জের আলজামিয়া আসসালাফিয়া মাদ্রাসার ছাত্র।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন দিন আগে মাদ্রাসা থেকে বাড়িতে ছুটিতে আসে। গত রাতে এশার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বিল্লাল। আজ ভোরে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে স্থানীয়রা বাঁশ ঝাড়ের ভিতরে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি কোপের দাগ রয়েছে বলেও জানায় পুলিশ ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন অর রশিদ জানান, দুর্বৃত্তরা ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102